1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ইউএনও’র বদলির খবরে কথিত ভাড়াটিয়াদের উচ্ছ্বাস! প্রধান শিক্ষকের দায় এড়ানোর সুযোগ নেই-ইউএনও

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ১৮বিঘা সম্পত্তির মধ্যে প্রায় ১২বিঘা সম্পত্তিতে অবৈধভাবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেদখল হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এদিকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোছা: রনী খাতুনের আকস্মিক বদলির খবরে কথিত ভাড়াটিয়াদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

অতিসম্প্রতি বেআইনি দখলদার কথিত এসব ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণ শুনানি অনুষ্ঠিত হয়। গণ শুনানি চলাকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানসহ একাধিক শিক্ষক ও কথিত ভাড়াটিয়াদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে কঠোর মনোভাব প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের আয়-ব্যয়সহ যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির হিসাব নিকাশ থেকে দায়মুক্তির কোন প্রকার সহজ সুযোগ নেই।

এমতাবস্থায় গণশুনানি চলাকালে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মানবিক বিবেচনায় এক মাসের সময়ের আবেদন করেন প্রধান শিক্ষক। অতঃপর আবেদন মঞ্জুর করেন উপজেলা নির্বাহী অফিসার।প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিপূর্বে অভিযোগ প্রমাণিত হওয়ায় কথিত ভাড়াটিয়াদের উচ্ছেদসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী বার্তা দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি।

এদিকে বিদ্যালয়ের সম্পত্তিতে অবৈধ ও বেআইনিভাবে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক মন্ডলী ও একজন কথিত ভাড়াটিয়ার স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে ব্যাপকঅনিয়ম,অব্যবস্থাপনা ও লাখ লাখ টাকার আর্থিক লেনদেন,কথিত মালিকানা ও পজিশন হস্তান্তরসহ চাঞ্চল্যকর এসব তথ্য।

চাঞ্চল্যকর দুর্নীতির এতদসংক্রান্ত তথ্যবহুল সংবাদটি একটি স্হানীয় পত্রিকায় প্রকাশের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবৈধ দখলদার কথিত ভাড়াটিয়া উচ্ছেদের লিখিত আবেদন ও বিদ্যালয়ের যাবতীয় নথিপত্রসহ হাটমালিক সমিতির সভাপতি-সম্পাদক ও ভাড়াটিয়াদের জরুরি তলব করেন।

কিন্তু, ২১৪জন কথিত ভাড়াটিয়ার মধ্যে মাত্র একজন ভাড়াটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকসহ উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন। একজন শিক্ষক ক্ষুব্ধ প্রকাশ করে বলেন, ‘শ্রেণিকক্ষে ২’শ বেঞ্চের সংকটে শিক্ষার্থীরা যেখানে পাঠদানে সমস্যার সম্মুখীন হচ্ছে। সরকারি অনুদানের দিকে চেয়ে আছে, অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে অথচ বিদ্যালয়ের নামে শতকোটি টাকার সম্পত্তিতে নিয়ম বহির্ভূত বহু সংখ্যক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে’।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি কালে প্রধান শিক্ষকসহ উপস্থিতও অগ্রহণযোগ্য। উপস্থিত সকলের শোনার পর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ” ভুল হলে সংশোধনের সুযোগ আছে । কিন্তু, আইন-কানুন বিধি-বিধান,নিয়ম-নীতিমালার আলোকে তা হতে হবে। অন্যথায় ছাড় পাওয়ার কোন সুযোগ নেই। বরং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উচ্ছেদসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ আর্থিক কোন লেনদেনের দায় প্রতিষ্ঠানের নয়, যে বা যাদের মধ্যে লেনদেন হয়েছে সেটি তাদের দায়িত্ব”।আলোচনার একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লিখিত আবেদনের প্রেক্ষিতে ঈদুল ফিতর পর্যন্ত সময় মঞ্জুর করেন উপজেলা নির্বাহী অফিসার।উল্লেখ্য যে, বিদ্যালয়ের নিজস্ব এসব সম্পত্তির আনুমানিক বাজারমূল্য শতকোটি টাকা।সরেজমিন তথ্যানুসন্ধানে জানাগেছে, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব এই সম্পত্তিতে ২১৪টি পাকাস্থাপনা ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর স্থাপনার বেশিরভাগ কংক্রিটের গ্রেডবিম ব্যবহার ও দীর্ঘস্থায়ী টেকসই ছাদ নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে গার্মেন্ট, ফার্মেসি, বস্ত্রবিতান,হার্ডওয়ার, মুদিদোকান, হোটেল-রেস্তোরাঁ, রড,সিমেন্ট প্রভৃতি দোকানপাট গড়ে উঠেছে । জানাগেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন সময়ে খালি জায়গা নাম সর্বস্বমূল্যে ভাড়া নেয়া হয়। এরপর গড়ে তোলা হয় বাণিজ্যিক এসব পাকাভবন।

ভাড়ার টাকাও অনাদায় থাকে মাসের পর মাস এমনকি বছর ধরে। বাজারমূল্যের তুলনায় কখনো ভাড়ার টাকা বাড়েনি একটি টাকাও! প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা ভাড়াটিয়াদের বিরুদ্ধে বলার সাহস নেই বিদ্যালয় কর্তৃপক্ষের! অভিযোগ রয়েছে, পানির দামে ভাড়া নেয়া একসময়ের খালি জায়গা পাকা দোকানপাট গড়ে তুলে লাখ লাখ টাকার চড়াদামে বিক্রি,হস্তান্তর,ভাড়া ও একাধিক হাত বদলের অসংখ্য নজির রয়েছে। স্বার্থান্ধ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা এসব সুবিধাবাদী ব্যবসায়ী শ্রেণির কাছে বিদ্যালয় কর্তৃপক্ষ যেন এক প্রকার অসহায়-জিম্মি! স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের অনেকেই নাকি সুবিধাভোগী!

প্রভাবশালীদের চাপে পড়ার ভয়ে এসব দোকানী-ব্যবসায়ীদের কেউ মুখ খুলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন, অনেক আগে থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি দোকানের প্রতি হাত জায়গার মাসিক ভাড়া নির্ধারণ করা হয় মাত্র ৩টাকা!হাস্যকর ব্যাপার হল ঘর ভাড়ার টাকা আদায়ে ভাড়াটিয়ার প্রাপ্তি স্বীকারপত্রে প্রতিষ্ঠান প্রধানের সিলস্বাক্ষর ব্যবহার করা হয়।প্রতিষ্ঠানের নিজ নামীয় প্যাডসহ সীলস্বাক্ষর ব্যবহার করা হয় কিনা? এ প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে স্বীকারোক্তি দিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দাবি করেছিলেন , ঘরভাড়া আদায়ে প্রতিষ্ঠানের নামীয় প্যাড ছাপাতে দেয়া হয়েছে।

তিনি দাবী করেন, নতুন করে প্রতিহাত জায়গার ভাড়া ১৫টাকা হারে প্রস্তাব করা হলে অর্ধেক ভাড়াটিয়া প্রস্তাবে রাজি হলেও অন্যরা বিরোধিতায় নেমে পড়েন। প্রশ্ন উঠেছে, নতুন নিয়মে ভাড়ার প্রস্তাব কী আদৌ যৌক্তিক বা সামঞ্জস্যপূর্ণ ? তাছাড়া দীর্ঘস্থায়ী পাকাস্থাপনা নির্মাণের ফলে এই সম্পত্তির দখল স্বত্ত্ববিষয়ক আইনি জটিলতা ও মালিকানার ভবিষ্যৎ কি ? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি। কথিত ভাড়াটিয়াদের কাছ থেকে আদায়কৃত অতীতসহ বর্তমান পর্যন্ত টাকা বিদ্যালয়ের কোন খাতে ব্যয় করা হয়েছে তার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই!

১এপ্রিল বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছা : রনি খাতুনের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, যে বা যারা, যত বড় প্রভাবশালী হোক না কেন, কোন সরকারি সম্পদ-সম্পত্তি বেআইনি দখল বা আত্মসাৎ করার সুযোগ নেই।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews