1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ৯ ঘন্টা পর ফের গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে আসামি ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। এর সাড়ে ৯ ঘন্টা পর আজ সকাল ১১ টায় ফের তাকে খুলনার ডুমুরিয়া থেকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার হিজলডাঙ্গা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তিনি মাদকের মামলায় দুই বছরের ও পারিবারিক সহিংসতার মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম মাদক ও পারিবারিক সহিংসতার মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার গভীর রাতে ধিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তাকে আটকের পর রাত দেড়টার দিকে মসজিদের মাইকে পুলিশ আসামিকে মেরে ফেলেছে’ এমন মিথ্যা ঘোষণা দেয়া হয়। এরপর ৫০/৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি জাহাঙ্গীর আলমকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো জানান,আসামিকে ফের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে পুলিশ। সাড়ে ৯ ঘন্টার ব্যবধানে আজ সকাল ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে খুলনার ডুমুরিয়া থেকে ফের গ্রেফতার করা হয়। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews