বিশেষ প্রতিনিধি : আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৭,৮ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ২৭ ডিসেম্বর মঙ্গলবার তেঘরী বাররা মাঠের বিশের খাল নামক স্থানে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঘৌড় দৌড়ে বিভিন্ন জেলা থেকে ২০ টিরও বেশি ঘোড়া অংশ গ্রহণ করেছে। প্রথম স্থান অধিকার করেছে ভিটাবল্যা গ্রামের মতিয়ার রহমানের “বাহাদুর”, দ্বিতীয় ও তৃতীয় স্থানে সমপরিমাণ পয়েন্ট হওয়ায় যৌথ ভাবে ঘোষণা করা হয় নড়াইলের মালিহাডাঙ্গা ও খুলনার বটিয়াঘাটার ঘোড়া। জামদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্যা, ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আরিফুল ইসলাম তিব্বত, ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রশীদ মোল্যা, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্যা, ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, ইউপি সদস্য মোঃ মাসুম বিশ্বাস, ইউপি সদস্য বাবু চিন্ময় ভৌমিক, ইউপিসদস্য শেখ শাহাবুদ্দিন। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের এএসআই বাবু লক্ষণ, এএসআই মোঃ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে চৌকাস সদস্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আজিজুর রহমান।

Leave a Reply