যশোরের চৌগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) ভোরে চৌগাছা হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি যশোরের এসআই বাবলা দাস ও এএসআই সৈয়দ শাহিন ফরহাদের নেতৃত্বে একটি দল চৌগাছা-কোটচাঁদপুর সড়কে অভিযান চালায়।
এ সময় দেবীপুর বাজারের মেসার্স জাহিদ ট্রেডার্সের সামনে পাকা সড়কের ওপর সন্দেহজনক অবস্থায় থাকা মো. রিপন আলী (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক রিপন আলী চৌগাছা উপজেলার হায়াতপুর (কাজীপাড়া) গ্রামের বাসিন্দা।সে ওয়াজেদ আলীর ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক আসামিকে একই দিন আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply