বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) প্রকল্পের আওতায় ঝিকরগাছায় ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
১এপ্রিল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পরিষদের বাস্তবায়নে এ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ প্রশাসক নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
তিনি ঝিকরগাছায় ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করেন। গুরুত্বপূর্ণ এ উদ্যোগের জন্য তিনি নির্বাহী কর্মকর্তাকে ভূয়সী প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, ওসি তদন্ত আবু সাঈদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন।
এসময় উপস্থিত ছিলেন এদেশের সূর্যসন্তান রণাঙ্গনের সিপাহসালার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোরশেদ আলম,শাহজাহান আলী, ইঞ্জিনিয়ার আব্দুর রব,শফিউদ্দিন মাস্টার সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ,কৃষি অফিসার কৃষিবির নুরুল ইসলাম,
পিআইও প্রকৌশলী জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, ছাত্র প্রতিনিধি আখি খাতুন সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply