1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জমি দখলের অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর– ১৭/২৬। আদালত বাঘারপাড়া থানা ও সহকারী কমিশনার (ভূমি)-কে (এসিল্যান্ড) এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মৃত কাসেম সর্দারের ছেলে মোঃ কামাল হোসেন। বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত হাচেন আলীর ছেলে নূরুল ইসলাম সর্দারসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জনকে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বাঘারপাড়া থানাধীন ৮১ নম্বর উত্তর শ্রীরামপুর মৌজার আরএস ১১৮৮, ১১৮৯, ১১৯০, ১১৯১, ১১৯২ ও ১১৯৪ দাগভুক্ত সর্বমোট ১৮৭ শতক জমি আদালতের রায় ও আরএস রেকর্ড অনুযায়ী বাদীপক্ষের পূর্বপুরুষদের মালিকানাধীন সম্পত্তি।

পরবর্তীতে ওয়ারিশ সূত্রে নামজারি সম্পন্ন করে ১৪৫০ নম্বর খতিয়ানে নাম অন্তর্ভুক্তির মাধ্যমে বাদীপক্ষ নিয়মিত খাজনা পরিশোধসহ দীর্ঘদিন ধরে জমিটি চাষাবাদ ও ভোগদখলে ছিলেন।

অভিযোগে বলা হয়, গত ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নালিশী জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং বাদীপক্ষকে জমিতে প্রবেশে বাধা প্রদান করে।

এছাড়া গত ২৯ মার্চ ২০২৬ তারিখে মামলা দায়েরের পর থেকে বাদী ও তার পরিবারের সদস্যদের গ্রাম ছাড়ার হুমকি এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদীপক্ষ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে মামলা দায়ের করেন।

মামলায় নালিশী সম্পত্তির দখল পুনরুদ্ধারসহ বিবাদীপক্ষকে উচ্ছেদের আদেশ প্রার্থনা করা হয়েছে। আদালত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews