1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ট্রাস্কফোর্স অভিযানে ভারতীয় অবৈধ পণ্য আটক, সিজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। এসময় একটি কার্গো পরিবহনে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডু।

বিজিবি সূত্র জানায়, আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের একটি কার্গো (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে পার্ক, কিটক্যাট, ক্যাডবেরি, চুপা চুপসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট, পন্ডস, গার্নিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ারসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য পণ্য।

আটককৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—পার্ক চকলেট ১৪৮০ পিস, কিটক্যাট ১২৩০ পিস, চুপা চুপস ৫৭১০ পিস, পন্ডস ফেসওয়াশ (বিভিন্ন সাইজ) ২৬৮৯ পিস, গার্নিয়ার ফেসওয়াশ (পুরুষ ও নারী) ৭৯৫ পিস, মোস্তাক ফেসওয়াশ ১২২৫ পিস, ফিয়ামা শাওয়ার জেল ২১০ পিসসহ বিভিন্ন ধরনের পণ্য।

উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য ২৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বিজিবি জানায়, আটক পণ্যসমূহের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews