যশোর সদর উপজেলার সুতীঘাটা কানাইতলা এলাকার সালেহা মেটাল নামক একটি ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সুমন (৩০) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন।
আহত সুমন শংকরপুর এলাকার মোরশেদের ছেলে। সোমবার (৩০ মার্চ) দুপুর২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ফ্যাক্টরির একটি ঘরের চালের উপর কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিটে গুরুতর দগ্ধ হন।
সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply