1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হেরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এস্কেন্দার অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালতের বিচারক শাহীদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৫ মার্চ একই আদালত এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের রায় দেন।

আদালত সূত্রে জানা যায়,এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়ক এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে শার্শা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাভারণ শহীদ মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন।

খবর পেয়ে শার্শা থানার এসআই বাবুল আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ তদন্ত শেষে এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews