1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় ভুল অপারেশনের অভিযোগ: মায়ের পা হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগে মায়ের পা কেটে ফেলতে হওয়ায় তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুলসরা ইউনিয়নের চারাবাড়ী গ্রামের বাসিন্দা ওয়াজ্জেদ আলী (৫৫) গত ৭ মার্চ ২০২৬ অসুস্থ মাকে চৌগাছা বাজারে অবস্থিত ‘মায়ের দোয়া (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ ভর্তি করেন। সেখানে হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর হার্নিয়ার অপারেশনের পরামর্শ দেন।

পরবর্তীতে ২০ হাজার টাকায় চুক্তির ভিত্তিতে ৯ মার্চ দুপুরে তার মায়ের অপারেশন করা হয়। অপারেশনের পর প্রথমদিকে স্বাভাবিক থাকলেও তিন দিনের মধ্যে রোগীর বাম পায়ে জটিলতা দেখা দেয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা শিরার ডাক্তার দেখানোর পরামর্শ দেন।

গত ১২ মার্চ রোগীর অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান, রোগীর বাম পায়ের শিরা কেটে যাওয়ায় পচন ধরেছে এবং পা কেটে ফেলতে হবে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলেন।

ভুক্তভোগী ওয়াজ্জেদ আলীর অভিযোগ,সংশ্লিষ্ট হাসপাতালের ভুল অপারেশনের কারণে তার মা স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। এ ঘটনায় তিনি হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর সামাদ ও ফজলুর বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, একটি অভিযোগ পেয়েছি সেটা তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews