1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবদলের নাম ভাঙিয়ে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, বিএনপির তাৎক্ষণিক পদক্ষেপ

  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে খোলা তেল নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন রোববার দুপুরে নিজেই ওই পাম্পে পরিদর্শনে যান এবং ঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,একটি চক্র দীর্ঘদিন ধরে যুবদলের নাম ব্যবহার করে পাম্প থেকে জোরপূর্বক তেল সংগ্রহ করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কাও তৈরি হচ্ছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, যুবদলের নাম ভাঙিয়ে ওয়াসিম, নাহিদসহ আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং তেলের দামও বাড়ানো হয়নি। অযথা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews