চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে ৪৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যেসকল মোটরসাইকেলের নিবন্ধন নেই, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই সেসকল মোটরসাইকেল গুলিকে জব্দ করা হয়। যার নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাকিল আহমেদ।
চৌগাছা থানার সহকারী উপ পরিদর্শক এএসআই কামাল হোসেন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪৫ টি মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply