1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি শুভ উদ্বোধন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও মেধার বিকাশ নিশ্চিত করতে হবে- ইউএনও

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুপ্তমেধার বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনী খাতুন আশাবাদ ব্যক্ত করে বলেছেন,আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তায় সরকার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ শুরু করেছে। যা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।

তিনি ২৯ মার্চ রবিবার ঝিকরগাছা উপজেলা পৌর সদরের ঝিকরগাছা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচির ‘শুভ উদ্বোধন’কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.গাজী মোস্তফা কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালীয়ার রহমান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আখতার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আব্দুস সামাদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহিদ হাসান শামীম, প্রধান শিক্ষক ইকবাল আহমেদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্ব ল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভূমিকা পালন করে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে।

এই কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে। পর্যায়ক্রমে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জানানো হয়, স্কুল ফিডিং কর্মসূচি সরকারের একটি ব্যাতিক্রমী উদ্যোগ।
এই কর্মসূচির আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী, ঝিকরগাছা উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের ২০হাজার ৪৩০জন শিক্ষার্থীকে পুষ্টিকর বনরুটি, কলা বা স্থানীয় মৌসুমী ফল ও সেদ্ধ ডিম সরবরাহ করবে সুশীলন। এছাড়া ফর্টিফাইড বিস্কুট এবং ইউএইচটি দুধ বিতরণ করা হবে। এতে প্রয়োজনীয় শক্তি, প্রোটিন ও ভিটামিনের যোগান পাবে শিক্ষার্থীরা।

যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে ।সরকারের এই মহতী উদ্যোগের মাধ্যমে শিশুদের সুপ্ত মেধার বিকাশ ঘটার পাশাপাশি ঝরে পড়ার হার কমবে। আমাদের আজকের শিশুরা আগামী প্রজন্মের একটি সুস্থ,শিক্ষিত ও সচেতন প্রজন্ম হয়ে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা: রনী খাতুন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকল্প বাস্তবায়নে সচেতন অভিভাবক, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও প্রকল্প সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews