1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিকদের ঐক্য, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার দৃঢ় অঙ্গীকার

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক চট্রগ্রাম :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে এক আনন্দঘন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের মহাসচিব এম নজরুল ইসলাম খান।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বিভাগীয় কমিটির সভাপতি ও সাংবাদিক-লেখক এস এম খোরশেদ উল্লাহ রজায়ী, বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা মোঃ সরোয়ার হোসেন,

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহার, নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাফরুল ইসলাম জাহিদ, ফরহাদ হাসান মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ মাজেদ, মোঃ শহিদুল ইসলাম লিটন, ফারুক আহমেদ ঢালী, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মো. শামসুদ্দিন, মো. রিয়াজ উদ্দিন,

মো. মনিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ নূরুন্নবী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. শফিকুর রহমান, রাজিব নাথ, মোহাম্মদ হালিম নিরব, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দেশের চলমান গণমাধ্যম পরিস্থিতি, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা/অভিষেক অনুষ্ঠান অদূর ভবিষ্যতে আয়োজনের বিষয়ে নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ-সেবার মহান দায়িত্ব। সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা এগুলো সাংবাদিকতার মূল ভিত্তি।

এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, বন্ধন ও পেশাগত একতা আরও সুদৃঢ় হয়।

সভাপতির বক্তব্যে সাংবাদিক মোঃ খলিলুর রহমান ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম খোরশেদ উল্লাহ রজায়ী এবং সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যই শক্তি। পেশাগত উন্নয়ন, নৈতিকতা ও দায়িত্বশীলতার মান বজায় রেখে বাংলাদেশ সাংবাদিক ক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে আমাদের আপসহীন থাকার মানসিকতা এই ক্লাবের মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানটি প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর ছিল। অংশগ্রহণকারীদের আন্তরিক উপস্থিতিতে পুরো আয়োজন এক স্মরণীয় মিলনমেলায় রূপান্তরিত হয়।

শেষে বক্তারা সাংবাদিকদের পেশাগত নীতিমালা প্রসঙ্গে গুরুত্বারোপ করে বলেন সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও মানবিকতা একজন সাংবাদিকের মূল শক্তি। যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ নয়। দায়িত্বশীলতার সঙ্গে তথ্য উপস্থাপনই মূলনীতি। গুজব, অপপ্রচার ও সস্তা জনপ্রিয়তার চাপ থেকে দূরে থেকে সমাজের কল্যাণে কাজ করাই সাংবাদিকতার আসল চেতনা।

একজন সাংবাদিক কখনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক চাপের কারণে সত্য বিকৃত করতে পারবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে সাংবাদিকদের ভূমিকা হবে দৃঢ়, সাহসী ও জবাবদিহিমূলক।

এই পুনর্মিলনী অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগে নতুন কমিটির আত্মপ্রকাশ, সাংবাদিকদের পেশাগত বন্ধন জোরদার এবং পেশাগত নৈতিকতা, একতা ও দায়িত্বশীলতা প্রসারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সকলকে আন্তরিক ধন্যবাদ। সাংবাদিকতার নৈতিকতা, সততা ও সাহসিকতার সঙ্গে সত্যের পথে অটল থাকুন। আপনারা সমাজের আলো, গণমাধ্যমের শক্তি।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews