1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গৃহবধূর দায়ের করা অভিযোগটি চাঁদাবাজি মামলা নিল পুলিশ নিরাপত্তাহীনতায় পরিবার

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের শংকরপুর এলাকায় এক গৃহবধূর বাড়িতে ঢুকে চাঁদা দাবির অভিযোগে হামলা, মারধর, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪৫) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন মেডিকেল পাড়ার বাসিন্দা লাকি বেগম দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবকের চাঁদাবাজির শিকার হয়ে আসছিলেন। অভিযুক্তরা হলেন এলাকার আকাশ (১৯),শান্ত (২২) ও অনি ওরফে অনিক (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।

ভুক্তভোগীর অভিযোগ,গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

এ সময় ঘরের সিসি ক্যামেরা ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। অভিযোগে বলা হয়, ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার,গুরুত্বপূর্ণ কাগজপত্র, ৪টি পাসপোর্ট, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

লাকি বেগম জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে থানা একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। চাঁদাবাজি মামলা দায়ের করার পরে সন্ত্রাসীদের হুমকিতে বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি আসামিদের দ্রুত গ্রেফতার,

লুট হওয়া মালামাল উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews