1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইয়াবাসহ দুই নারী আটক,মামলা দায়ের

  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,২৭ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে কোতয়ালী মডেল থানার চাঁচড়া পুলিশ ফাঁড়ীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া বাজার সংলগ্ন রেলবাজার এলাকার একটি গলিতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন তৃষ্ণা আক্তার প্রিয়া (২৪) ও রোকেয়া বেগম (৪০)। পরে তাদের তল্লাশি করে মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মধ্যে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা।

এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews