1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ,শ্বশুরের হুমকিতে বাবার বাড়িতে ঠাঁই

  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে এক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের হুশতলা এলাকায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পাষণ্ড শ্বশুর নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। শ্বশুরের ভয়ে পুত্রবধূ বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি তারা।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়,ওই গৃহবধূ মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাটের ওপর তিন বছরের শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। শাশুড়ি ও স্বামী ছিলেন কাজের প্রয়োজনে বাইরে। এই সুযোগে শ্বশুর নেশাগ্রস্ত হয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন এবং পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় গৃহবধূ চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শ্বশুর চলে যান। এ ঘটনা জানাজানি হলে শ্বশুর হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই নারী শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

গৃহবধূর বাবা জানান,মেয়ের কথা শুনে জামাতাকে ডাকা হয়। জামাতা নিজেও তার বাবার শাস্তির দাবি জানান। কিন্তু তিনি বাড়িতে ফিরে সুর পাল্টে ফেলেন। এরপর থেকে জামাতা ও তার বাবা নানা ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি দিচ্ছেন বলে অভিযোগ করেন গৃহবধুর বাবা।

তিনি আরও বলেন, পরে তার মেয়েকে নিয়ে তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে একটি অভিযোগও দেন তিনি। এরপর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন জামাতা ও তার বাবা। তারা নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, বিষয়টি স্পর্শকাতর। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। অভিযোগের প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews