1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুঃস্থদের মাঝে চেক বিতরণ, প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার . . .প্রতিমন্ত্রী অমিত

  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও সরকার জনগণের স্বার্থে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু বাংলাদেশ জনগণের কথা বিবেচনা করে তা করেনি। বরং মানুষের কল্যাণে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। ফলে দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির ক্ষেত্রে ইরান সরকার যে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। সরকারের শক্তিশালী কূটনৈতিক অবস্থানের কারণেই এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অসহায় ও দরিদ্র মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের চেক বিতরণ কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতেও দলমত নির্বিশেষে আরও সহায়তা প্রদান করা হবে।

তিনি সকলকে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য মজুদ না করার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত মজুদ অন্যের জন্য সংকট তৈরি করতে পারে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে সবাইকে এ বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews