যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনায় সভাই উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল আলীমের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
দলের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান ,
উপজেলা যুববিভাগ সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম, যশোর জেলা কাজী সমিতির সভাপতি হাফেজ রেজাউল করিম,পৌর আমীর আব্দুল হামিদ ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির সেক্রেটারি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ ।

Leave a Reply