1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী,,ঝিকরগাছা প্রতিনিধিঃ

২৬ মার্চ বৃহস্পতিবার ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।এ দিবস উপলক্ষে সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা, চিত্র অংকন, কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে এবং ৩১ বার তপোধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন কবুতর উড়িয়ে দিনর শুভ সূচনা করা হয়। সকাল ৭-৩০ মি.সময় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ রানী খাতুন।

এর পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিকরগাছা উপজেলা পরিষদ,বাংলাদেশ পুলিশ ঝিকরগাছা থানা, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ঝিকরগাছা পৌরসভা, অফিসার্স ক্লাব,লেডিস ক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থা। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯ টা ৩০ মিনিটে বি এম হাই স্কুল মাঠে বর্ণাঢ্য কুজ কাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা,আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ঝিকরগাছা উপজেলা প্রশাসন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। এ সময় বক্তব্য প্রদান করেন থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সদস্য সচিব মতিয়ার রহমান,

বিএনপির সাবেক যশোর জেলা সেক্রেটারি কাজী এডভোকেট মনিরুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুনা রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,শিক্ষক প্রতিনিধি ঝিকরগাছা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল,

মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ও পরিবারের সকল সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান,

সহকারী শিক্ষক , ছাত্র-ছাত্রী,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এদিকে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ একটি আলোচনা সভার আয়োজন করেন। কলেজের অধ্যক্ষ আহসানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু,

সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী। আলোচনা শেষে উপজেলা শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও অন্যান্য শিক্ষক কর্মকারী বৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews