যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসার শিক্ষার্থীদের কে ধর্মীও শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে আলাদা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সোমবার (২৬ শে ডিসেম্বর) বিকেলে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজ মাঠে আয়োজিত কলেজের প্রথম পুনর্মিলনী ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। পায়রাহাট ইউনাইটেড কলেজের সভাপতি জাকির হোসেন তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আঃ মান্নান, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান শেখ, আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি রনজিত কুমার রায় এমপি। তাছাড়া পায়রাহাট ইউনাইটেড কলেজ, পায়রাহাট হাই স্কুল ও গালর্স স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য পায়রাহাট ইউনাইটেড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুলনা ব্যান্ডের সদস্যরা।
Leave a Reply