1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি যশোরে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি পালন

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা,

যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ,প্রেসক্লাব সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মনিহার চত্বরে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বীর শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধাদের সংগঠন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিহার মোড়ের বিজয় স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে যশোর জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার,

অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এছাড়া দিবসটি উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বীর শহিদদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়েই বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews