1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের শংকরপুর এলাকায় চাঁদা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লাকী বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, শংকরপুর বটতলা এলাকার বাসিন্দা লাকী বেগম তার দুই মেয়েকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকাশ, শান্ত ও অনিক স্থানীয়ভাবে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে লাকী বেগম ও তার ভাড়াটিয়াদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা পুনরায় চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।

হামলাকারীরা বাড়ির সিসি ক্যামেরা ভাঙচুর করে অচল করে দেয় এবং ঘরে ব্যাপক লুটপাট চালায়। তারা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, আলমারিতে থাকা জমির দলিল ও ব্যাংকের চেক নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল, টেলিভিশন, ল্যাপটপ এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয়।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাওয়ার সময় হামলাকারীরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস খান বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews