যশোরে ফতেপুর উত্তরপাড়া সার্বজনীন পূজা মন্দির এবং ইউথ পাওয়ার ক্লাবের বর্ণাঢ্যে বাসন্তী পূজা,সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ।যশোর সদর উপজেলার ফতেপুর (উত্তরপাড়া) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বাসন্তী পূজা।
স্থানীয় সামাজিক সংগঠন ইউথ পাওয়ার ক্লাব এবং উত্তরপাড়া সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী উৎসবের আজ শুভ উদ্ভোধন বরা হয়েছে । ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শুভলগ্নে পূজা, অর্চনা, অঞ্জলী, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হবে।
পূজার আনুষ্ঠানিকতা অনুযায়ী, ২৪ মার্চ (মঙ্গলবার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হলো। আগামী ২৫ মার্চ সপ্তমী, ২৬ মার্চ অষ্টমী, ২৭ মার্চ মহা নবমী এবং ২৮ মার্চ (শনিবার) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই বর্ণিল উৎসবের সমাপ্তি ঘটবে।বাসন্তী পূজা উপলক্ষে মণ্ডপটিকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের নজর কাড়ছে।
উৎসবকে উৎসবমুখর করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি। মণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় ইউথ পাওয়ার ক্লাবের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
এ অনুষ্ঠানে সভাপতি প্রভাস মজুমদার।সাধারণ সম্পাদক, জয়গোপাল বসু।সহ-সভাপতি, সাগর কুমার আইচ।কোষাধ্যক্ষ, সাধন কুমার দে।মণ্ডপের ঠিকানা, ফতেপুর (উত্তরপাড়া), যশোর সদর, যশোর।
মণিহার থেকে নড়াইল রোডে ৩.৪ কিলোমিটার দূরত্বে ফতেপুর সন্ন্যাসী বটতলা স্ট্যান্ডে নেমে ডান দিকে ৫ মিনিটের হাঁটা পথ।সকল ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের এই আনন্দ উৎসবে যোগ দিয়ে আনন্দকে আরও সমৃদ্ধ করার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply