1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদালত চত্বরে আইনজীবী কর্তৃক শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন সাংবাদিক বেনজীন খান

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের আদালত চত্বরে দুইজন আইনজীবী কর্তৃক আক্রমন ও শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন যশোরের বিশিষ্ট লেখন, সাংবাদিক, মুক্তচিন্তার সংগঠন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জজ আদালত (ঝিকরগাছা অঞ্চল) প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে মৌখিক ভাবে অবহিত করেছেন।একই সাথে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ গিয়েছেন।

সাংবাদিক বেনজীন খান অভিযোগ করেছেন,তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বাদি। গত ১৫ বছর ধরে তিনি ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। গত মঙ্গলবার ছিলো মামলার হাজিরার দিন।

ওই দিন কোর্টে হাজিরা দেয়া শেষে আদালতের বারান্দায় দেখা হয় বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী হাসান বাপ্পী। ওই দুই আইনজীবী সাংবাদিক বেনজীন খানের পরিচিতি।

তিনি হাস্যজ্বল মুখে আইনজীবী আব্দুল লতিফ খোকনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এবং বলেন, একদিন তো আমাদের সকলকে কবরে যেতে হবে।  এটা শোনার সাথে সাথে তিনি অগ্নিমূর্তি ধারন করেন এবং বেনজীন খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তার দিকে তেড়ে আসেন। সেই সাথে যোগদেন তার ছেলে মেহেদী হাসান বাপ্পী।

তিনিও মারার জন্য রুখে যান এবং ধাক্কা দেন। সে সময় বেনজীন খান বলতে থাকেন, ‘শরীরে হাত দিয়ে কথা বলা এটা কোন ভদ্রতা?’ এটা বলায় তারা আরো ক্ষুব্ধ হন এবং সেখানে থাকা মানুষজনের সামনে নানা ভাবে হুমকি দেন। বলতে থাকেন‘ আপনি সাংবাদিক যা পারেন লেখেন,

দড়াটানায় আমার নামে বক্তৃতা দেন। এতে আমাদের কিছু্ই হবে না।’ নানা অপমান জনক কথাবার্তা বলাতে তিনি হতোভম্ব হয়ে যান। আশেপাশের লোকজনও দাড়িয়ে দেখতে থাকেন। বাধ্য হয়ে তিনি সেখান থেকে অপমান অপদস্ত হয়ে ফিরে আসেন।

বেনজীন খান বলেছেন,এই বিষয়টি তিনি সাথে সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে জানালে তিনি একটি লিখিত অভিযোগ দিতে বলেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। দুপুরে তিনি ওই লিখিত অভিযোগ দেন।
তিনি প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের বলেছেন,

আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীর এ কোন ধরনের ব্যবহার! শালীলতা ও সংযম বজায় না রেখে অমর্যাদাপূর্ণ আচারণ করেছেন দুইজন আইনজীবী। একটি মামলা বছরের পর বছর জিইয়ে রেখেছেন। ১৫ বছর ধরে ঘুরছি। আর কতকাল ঘুরতে হবে? প্রশ্ন করেন সাংবাদিক বেনজীন খান।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, সাংবাদিক বেনজীন খান দুইজন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি জেনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews