1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

একটি সূখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অসাম্প্রদায়িক চেতনার কোন বিকল্প নেই— অধ্যাপক গোলাম রসুল (এমপি)

  • সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

সাঈদ ইবনে হানিফ :

বাংলাদেশ জামাতে ইসলামী সকল ধর্ম বর্ণের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে চাই । বহুকাল ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গ্রামেগঞ্জে হিন্দু মুসলিম সহ নানা জাতি গোষ্ঠী যে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে মিলেমিশে বসবাস করে আসছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে বার বার একটি চক্র আমাদের সেই সম্প্রীতি নষ্ট করতে চাই।

গতকাল, ২২শে মার্চ রাতে বাঘারপাড়া উপজেলার ঘোষ নগর সর্বজনীন পূজা মন্দিরে এক নামযোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যশোর ৮৮ চার আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুল । তিনি বলেন, ইসলাম সবসময় মানবতার কল্যাণে কাজ করতে মানুষকে উৎসাহ যোগায়, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাই, সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় সংস্কৃতি স্বাধীনভাবে পালন করুক।

তিনি বলেন, এখন থেকে সজাগ থাকতে হবে আমাদের এই সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে। এসময় তিনি বাগডাঙ্গা মালোপাড়া মন্দির, ঘোষনগর বৈরাগীপাড়া মন্দির সংস্কারের অর্থ বরাদ্দ এবং ঘোষনগর বাজার থেকে জামালপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাকা করনের প্রতিশ্রুতি দেন । এদিন, মন্দির কমিটির দাওয়াত গ্রহণ করায় এমপি মহোদয় কে সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঘোষনগর পূজা মন্দিরের সভাপতি দীপক দেবনাথ, সাধারণ সম্পাদক দেবপ্রসাদ চক্রবর্তী, কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র দেবনাথ,

সাবেক সভাপতি হরিদাস দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দেবনাথ, অসীম কুমার দেবনাথ, ইন্দ্রজিৎ দেবনাথ, প্রহ্লাদ কুমার দেবনাথ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা অধ্যাপক আশরাফ আলী, ইউনিয়ন জামাতের আমির মাওলানা আবু মুছা, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম বুলবুল,

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ইউপি সদস্য আনিসুর রহমান বিপ্লব, সাবেক ইউপি সদস্য কাওসার আলী, মহিবুল ইসলাম, মাওলানা এরশাদ আলী প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews