বাঘারপাড়া উপজেলার জামদিয়া বাসুয়াড়ী দুই ইউনিয়নের ধর্ম প্রান মুসলমান দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে এবছর পবিত্র ঈদুল ফিতরের জামায়াত ৩১ টি ঈদগাহে সম্পন্ন হয়েছে।
প্রতিটি ঈদগাহে ঈদের নামাজ শেষে পরম করুনাময়ের কাছে দেশ বিদেশের মানুষের শান্তি রোগমুক্তি কামনা দোয়া করেছেন। জামদিয়া ইউনিয়নে ১৭ টা ও বাসুয়াড়ী ইউনিয়নে ১৩ টি ঈদগাহে ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়েছে।
জামদিয়া ইউনিয়নের ঈদগাহ গুলো হলো জয়রামপুর ঈদগাহ, বারভাগ সম্মেলিত ঈদগাহ, আলাদীপুর সম্মেলিত ঈদগাহ, ভিটাবল্যা দক্ষিণপাড়া ঈদগাহ, ভিটাবল্যা ঈদগাহ, ভিটাবল্যা কেন্দ্রীয় ঈদগাহ,
আদমপুর দক্ষিণপাড়া ঈদগাহ, আদমপুর মধ্যপাড়া ঈদগাহ, জামদিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, দাতপুর ঈদগাহ ময়দান, করিমপুর ঈদগাহ ময়দান, আজাদী নগর ঈদগাহ ময়দান, ভাঙ্গুড়া ঈদগাহ ময়দান,
তেঘরী আহ্-লে হাদিস ঈদগাহ ও তেঘরী পশ্চিমপাড়া ঈদগাহ। বাসুয়াড়ী ইউনিয়নের আয়াপুর ঈদগাহ, রুস্তমপুর ঈদগাহ, চাড়াভিটা নতুন ঈদগাহ ও পুরাতন ঈদগাহ, মাহমুদপুর খানপাড়া ঈদগা,
মাহমুদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, মাহমুদপুর বিশ্বাস পাড়া ঈদগাহ, খলিলপুর ঈদগাহ, ওয়াদীপুর বটতলা ঈদগাহ, ওয়াদীপুর মাদরাসা ময়দান, জামালপুর ঈদগাহ, রাধানগর পূর্ব পাড়া ঈদগাহ ও বাগডাঙ্গা সম্মেলিত ঈদগাহ ময়দান।

Leave a Reply