যশোর শহরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন রাশেদ (১৮) ও বাবর আলী (২৪)। তারা দুজনই ইলেকট্রিক মিস্ত্রি এবং রায়পাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়,রায়পাড়ার একটি নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত বাবর আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply