যশোরের আলোচিত বিরামপুরের জীবনকে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মাদকের একাধিকমামলাসহ চুরি, নারী নির্যাতন ও মারামারির ১২ টি মামলা রয়েছে।
জীবন বিরামপুর ভাঙ্গাবাড়ী এলাকার বাবর আলীর ছেলে। বুধবার রাত ১১ টার দিকে বাহাদুরপুর গ্রামের জমিদার বাড়ির মোড় থেকে তাকে আটক করা হয় । বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ৎডিবির এসআই অলোক কুমার দে জানান, জীবন চিহ্নিত মাদক কারবারী। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। ২০২৫ সালের ২৬ মার্চের মডেল মার্কেটে একরাতে একাধিক দোকানে চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
বৃহস্পতিবার ওই মামলায়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে, আদালত সূত্র জানায়, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ঈদ উপলক্ষে তার জামিন আবেদন জানান।
বিচারক তাকে ২৯ মার্চ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

Leave a Reply