1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় আলোচিত ভেজাল গুড় পাটালি ও চানাচুর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছ প্রতিনিধি :

  যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামে গড়ে ওঠা আলোচিত সেই ভেজাল গুড়-পাটালী ও চানাচুর কারখানায়  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: রনী খাতুন আকর্ষিক অভিযান চালিয়েছেন ।

১৮ মার্চ বিকাল ৩ টায় উপজেলার প্রত্যন্ত এলাকার একটি চানাচুর কারখানার আড়ালে  অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ চলছে মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের  দেউলী উত্তরপাড়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও প্যাকেটজাত করণের অভিযোগে ‘মারিয়া চানাচুর’ ফ্যাক্টরির  স্বত্বাধিকারী আব্দুস সামাদকে ২০হাজার টাকার অর্থদণ্ড করা হয়।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর আঁচ করতে পেরে  ওই কারখানার ভেতরে থাকা আখের গুড়, আখের পাটালি ও বিপুল পরিমাণ মিশ্রিসহ ক্ষতিকর রং ও বিভিন্ন কেমিক্যালের কৌটা কৌশলে সরিয়ে ফেলা হয়েছে।

জানতে চাওয়া হলে অভিযোগ অস্বীকার করে আব্দুস সামাদ দাবি করেন, রমজানের শুরুর দিকে কয়েকদিন গুড়-পাটালি তৈরি ও বিক্রি করা হয়েছে। এখন আর গুড়, পাটালি, মিশ্রি তৈরি হয়না। অথচ ৩১ /৩ /২০২৪ সালে

দৈনিক যশোর বার্তায় এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদনে ভেজাল গুড় পাটালী তৈরির যাবতীয় উপকরণ বিদ্যমান ছিল।

এ দিকে একই দিন বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোক্তা সাধারণের অভিযোগের ভিত্তিতে কয়েকটি ফিলিং স্টেশন ও হাটবাজারে নিত্যপণ্য  মূল্যবৃদ্ধি ও মজুদ রাখার অভিযোগের প্রেক্ষিতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিকালে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উত্তরপাড়া গ্রামের মারিয়া চানাচুর ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুস সামাদকে একই অভিযোগে ২০হাজার টাকা  অর্থদণ্ড করেন।অভিযান চলাকালে থানার অফিসার ইনচার্জ মো: শাহ জালাল আলম, ওসি তদন্ত মোহাম্মদ আবু সাঈদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস টিম তার সাথে ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews