1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, মামলা দায়ের

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বড় বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সন্ধ্যার দিকে বড় বাজার মাছের আড়তের পাশে অভিযান চালিয়ে রাজিব হোসেন (২০) নামে ওই যুবককে আটক করা হয়।

রাজিব বারন্দিপাড়া বউবাজার এলাকার আব্দুল্লাহ ছেলে। এ সময় তার কাছ থেকে ‘স’ মিলে ব্যবহৃত ব্লেড দিয়ে তৈরি ২৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়, যার এক পাশে ধার এবং অপর পাশে করাতের দাঁত রয়েছে।

অভিযোগে বলা হয়, রাজিব হোসেন এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং অস্ত্রগুলো জব্দ করে।এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews