1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালালের ইন্তেকাল

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের প্রবীণ রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই ন্যাপ নেতা তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষাকতা করেছেন,

যশোর পৌরসভা নির্বাচিত সদস্য ছিলেন এবং এই অঞ্চলের বাম রাজনীতির বলিষ্ঠ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে তিনি কারা ভোগ করেন। বিগত কয়েক মাস অসুস্থ অবস্থা তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাস্টার নূর জালাল তার জীবনের দীর্ঘ সময় মুসলিম একাডেমী স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন এই নেতা ৭১ পূর্ববর্তী সময়ে কৃষক সমিতির সাথে গ্রামে সংগঠন করেছেন। ৭১এর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ঠিকাদারী ব্যবসা শুরু করেন। তিনি ন্যাপ (মোজাফ্ফর) এর যশোর জেল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

যশোর শহরের নাগরিকদের সমস্যা সমাধান ও যশোর উন্নয়নের জন্য তিনি পৌর নাগরিক আন্দোলন কমিটি গঠন করে অসংখ্য সফল আন্দোলন করেন। এছাড়াও বিমান বন্দর সড়কস্থ সার্বিক উন্নয়ন কমিটির তিনি সভাপতি ছিলেন।

তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নুর বড় ভাই। মঙ্গলবার জোহর বাদ পুরাতন কসবা কেন্দ্রীয় জামে মসজিদে (বিমান অফিসের সামনে) তার জানাজা অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews