1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কেশবপুরে মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ আহত ৮

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলা-এ মসজিদের ফ্যান চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা গ্রামের খাঁ পাড়া জামে মসজিদে ফজরের নামাজের পর ফ্যান চালিয়ে অবস্থান করা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। মসজিদের ইমাম এ বিষয়ে নিষেধ করলে তা নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।এর জের ধরে মঙ্গলবার দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল লোক সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

এতে আহাদ আলী মাস্টার, ওজিয়ার রহমান মাস্টার, আজিবার রহমান, আনিছুর রহমান, শাহীন, হাবিবুল্লাহ, আজহারুল ইসলাম ও বায়জিদ হোসেনসহ ৮ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews