1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আরও ৫০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার

  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। সোমবার যশোর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শহরের ঘোষপাড়া বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আল মামুন শাওন, নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন এবং সাধারণ সম্পাদক তাসলিমুর বারি।

বক্তারা বলেন, আল মামুন ফাউন্ডেশন ২০২২ সাল থেকে যশোরের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সমাজের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র এবং সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশির, আল মামুন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, এর আগে রোববার যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews