1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতারনার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় সাংবাদিকসহ দুইজন আটক

  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রতারনার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় সাংবাদিকসহ দুইজনকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। এরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার বগীবন্দর এলাকার হাজী মতিয়ার রহমান পঞ্চায়েতের ছেলে জাকির হোসেন পঞ্চায়েত (৫৮) এবং খুলনা সোনাডাঙ্গা থানার বানরগাতী এলাকার বাসিন্দা এবং খুলনার বাণী নামক পত্রিকার সাংবাদিক মাহবুবুর রহমান আজাদ।

মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রামের হারুন অর রশিদ এজাহারে উল্লেখ করেছেন,মাগুরার কাটাখালী বাজার সংলগ্ন রাস্তার পাশে তার চারতলার একটি বিল্ডিং আছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জাকির তার ওই বিল্ডিং এ যান এবং ছাদে লায়ন ইন্টারনেট টাওয়ার বসাবে বলে প্রস্তাব দেয়। বিনিময়ে ২০ লাখ টাকা জামানত এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া দিবে বলে জানায়। তিনি প্রস্তাবে রাজি হলে ওই বছরের ২৭ ডিসেম্বর জাকিরের যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জাহিদ হাসানের দ্বিতল ভবনের নিচতলার অফিসে যান। সেখানে গিয়ে বিল্ডিং এর কাগজপত্র জমা দেন। সেখানে বসে জাকির আরো বলেন, তার এক ভাই সোনালী ব্যাংকের বড় অফিসার ঢাকায় থাকেন।

তিনি তার ভাইকে বলে ৫০ লাখ টাকা সহজ কিস্তিতে লোন পাইয়ে দিতে পারবেন। প্রস্তাবে তিনি রাজি হন। এবং ২৫ লাখ টাকা জামানত দেখাতে হবে বলেও প্রস্তাব দেন। এই প্রস্তাবের তিনি প্রথমে পাঁচ লাখ টাকা দেন জাকিরকে। এরপর বলা হয় তার চেক পাশ হয়ে গেছে তাকে দ্রুত জামানত দেখাতে হবে আরো ২০ লাখ টাকা লাগবে। তিনি ২০২৫ সালের ৮ জানুয়ারি যশোরের পুরাতন কসবা কঁাঠালতলার অফিসে যান। সেখানে টাকা বুঝিয়ে দেন। ওই দিন বিকেলে জাকির তাকে সাথে করে ফুল কেনার জন্য দড়াটানায় আসেন। তাকে একটি চায়ের দোকানের বসিয়ে রেখে জাকির গা ঢাকা দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এই ঘটনায় তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেন। শেষে যশোর সিআইডিতে অভিযোগ দিলে পুলিশ এই ঘটনায় জাকিরকে ঢাকা থেকে এবং সহযোগি মাহবুবুর রহমান আজাদকে খুলনা থেকে আটক করেন। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। মামলায় জাকির ছাড়াও পুরাতন কসবা কঁাঠালতলার জাহিদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া নাসরিন বেগম, সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক নামে আরো তিনজনকে আসামি করা হয়েছে।

যশোর সিআইডি পুলিশের পরিদর্শক তুষার কুমার মন্ডল বলেছেন, এই ঘটনাটি তদন্ত করতে গিয়ে জাকির হোসেন ছাড়াও প্রতারনার আশ্রয় নেয়ার অভিযোগ মাহবুবুর রহমান আজাদ নামে এক সাংবাদিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। জাকির ও আজাদকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এছাড়া তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে তিনি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews