1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেলা পরিষদের প্রশাসক হলেন দেলোয়ার হোসেন খোকন

  • সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন। সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।রোববার (১৫ মার্চ) সরকারের জারি করা প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য অভিজ্ঞ ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের এসব দায়িত্ব দেওয়া হচ্ছে।

নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদের চলমান ও ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষ স্থানীয় সরকারের সেবা আরও কার্যকরভাবে পাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার অথবা সুবিধাজনক সময়ে নবনিযুক্ত প্রশাসক আনুষ্ঠানিকভাবে যশোর জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews