1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ধর্মীয় প্রতিষ্ঠানের ৪জন পেয়েছেন সরকারি সম্মানী

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে তিনটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং একটি মন্দিরের পুরোহিত পেয়েছেন সরকারি সম্মানী। শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তারা এ সম্মানী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম।

সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যশোর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে একটি তালিকা প্রস্তুত করে। যশোর সদর উপজেলা থেকে প্রাথমিকভাবে ৪ জন প্রতিনিধিকে এই সম্মানীর জন্য নির্বাচিত করা হয়।

তারা হলেন,  ফতেপুর বিসিক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: হামিদুল ইসলাম, ডাকাতিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো: আ: রহিম, কচুয়া হযরত ফাতেমা রা: জামে মসজিদের খাদেম মো: তরিকুল ইসলাম ও রামনগর খড়িচাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত প্রকাশ কুমার রায়।

তিনি আরো জানান, নির্বাচিত প্রতিনিধিদের এনআইডি (NID), মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আজ তারা ঢাকায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি সরকারি এই সুবিধা গ্রহণ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews