1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাঘারপাড়া সিঙ্গিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারী জনাব মোঃ গোলাম কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াইয়া জিসান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্র শিবির যশোর জেলা সভাপতি মোঃ মিনারুল ইসলাম এবং বাঘারপাড়া সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী।

বক্তারা রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, রমজান শুধু আত্মসংযমের মাস নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিরও এক অনন্য সময়।

ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সুধীজন ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews