1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাঁদা না দেওয়ায় চা দোকানিকে মারধর, টাকা ও মোবাইল ছিনতাই আটক ১

  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরে চাঁদা না দেওয়ায় এক চা দোকানিকে মারধর করে টাকা, সিগারেট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে।

মামলার বাদী মুস্তাকিম হোসেন (২৫) জানান, শহরের একতা হাসপাতালের পাশে তার “মোস্তাক টি-স্টোর” নামে একটি চায়ের দোকান রয়েছে। অভিযুক্ত জীবন,

টিকটিকি আল-আমিন, মেহেদী হাসান ও রকিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ দুপুরে অভিযুক্তরা দোকানে এসে তার কাছে ৯ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দিয়ে চলে যায়।

এরপর ১১ মার্চ রাত আনুমানিক ২টার দিকে দোকান বন্ধ করে রিকশায় বাড়ি ফেরার পথে ঘোপ বেলতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। পরে তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং গলা চেপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় তার কাছে থাকা ১০ হাজার ২৫০ টাকা নগদ, প্রায় ৪ হাজার টাকার সিগারেট এবং ৩৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, মামলার অন্যতম আসামি রকিকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews