1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিরাপত্তা চেয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর জিডি

  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডিবি পুলিশের সাবেক উপপরিদর্শক মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন (৪৫)। মঙ্গলবার (১০ মার্চ) রাতে দুইজনের নাম উল্লেখ করে তিনি এ জিডি করেন।

জিডিতে অভিযুক্ত করা হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারা কাজীপুর গ্রামের আজিজুর রহমান রতন (৪৮) এবং যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা মাহমুদ ইসলাম মামুনকে (৩৬)।

অভিযোগে আবিদ আরা পারভীন জানান, তার স্বামী মফিজুল ইসলাম ২০১৭ সালে নারায়ণগঞ্জ ডিবি পুলিশে কর্মরত থাকাকালে সোনারগাঁও থানার একটি মামলায় রতনকে পিস্তলসহ গ্রেফতার করেন।

বর্তমানে ওই মামলায় রতন পলাতক। তিনি দাবি করেন, পলাতক অবস্থায় রতন ফেসবুকে তার স্বামীকে নিয়ে বিভিন্ন মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করছে এবং হুমকি দিচ্ছে।

এছাড়া অপর অভিযুক্ত মামুন তার পরিবারের সদস্যদের গতিবিধি নজরদারি করছে বলেও অভিযোগ করা হয়। সম্প্রতি রতন যশোরে এসে মামুনসহ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আবিদ আরা পারভীন জানান, তার স্বামী বর্তমানে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত থাকায় মেয়ের পরীক্ষার কারণে তিনি যশোরে ভাড়া বাসায় থাকছেন। পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই তিনি থানায় জিডি করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews