1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীর পরিবারকে হুমকির অভিযোগ

  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও মামলার বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১০ মার্চ) যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৪২) করেছেন মামলার বাদী আব্দুর রহমান।

অভিযুক্তরা হলেন সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের হাসানুজ্জামান হাসান, তারেক হোসেন ও নাটোরের নলডাঙ্গা উপজেলার আজিজুর রহমান রতন।

জিডি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ আগস্ট আব্দুর রহমানের ভাই কুয়েতপ্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছেন ডিবির এসআই মফিজুল ইসলাম। মামলার এক আসামি তারেক হোসেন গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বাদীর অভিযোগ, মামলার তদন্ত বাধাগ্রস্ত করতে এবং পরিবারকে ভয়ভীতি দেখাতে অভিযুক্তরা বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন। বিশেষ করে পলাতক আজিজুর রহমান রতন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে তদন্ত কর্মকর্তা ও বাদীর পরিবারকে হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এসআই জাহিদুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews