যশোর শহরের সিতারামপুর এলাকায় কাঠের লাঠি দিয়ে আঘাত করে মোমেনা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে এগারোটার দিকে যশোর সদরের থানার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর আবুলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোমেনা বেগম ওই এলাকার সিদ্দিক শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতের দিকে একই এলাকার রকি (২০) নামে এক যুবক মোমেনা বেগমের বাড়িতে যায়। এ সময় মোমেনা বেগম তাকে এত রাতে বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রকি কাঠের লাঠি দিয়ে মোমেনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত কাটা জখম হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply