1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি অপহৃত, মুক্তিপণ দাবি

  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

 যশোরে আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা তার স্ত্রীর কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একই সঙ্গে আবিদের বাবার মোবাইল ফোনেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

অপহৃত আবিদ হোসেন যশোর সদর থানার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি যশোর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।

আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন,বুধবার (১১ মার্চ) সকালে তার স্বামী বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। দুপুরে তিনি ফোন করে জানান, খাবার খেতে দোকানে যাচ্ছেন।

এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে ফোন করে আবিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে তিনি স্বামীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পান।

তিনি আরও জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে ০১৩১২১১৮৪৮৮ নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা বলে, এখনই এক লাখ টাকা বিকাশে পাঠাতে হবে, না হলে আবিদকে মেরে ফেলব।

পরে আবিদের বাবার হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চেয়ে বার্তা পাঠানো হয়। অপহরণকারীরা দাবি করে, আবিদের কাছ থেকে নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলেও একাধিকবার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিনি খাতুন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার ৯ দিন পর ১১ মার্চ রাতে চৌগাছা উপজেলার খলসি গ্রাম থেকে র‍্যাব সদস্যরা তাকে উদ্ধার করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews