যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্ত গরীবদের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয় ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায়।
উক্ত চাউল বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি)’র ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক এফ এম আসলাম হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটির আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ আঃ সালাম, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, মোঃ আতিয়ার রহমান, আলহাজ্ব মোঃ মাসুম আলী বিশ্বাস, মোঃ মোনায়েম হোসেন, চিন্ময় ভৌমিক, শেখ শাহাবুদ্দিন,
মোঃ সোলায়মান হোসেন, অনুপ কুমার সরকার, মহিলা সদস্য মোছাঃ শাহনাজ বেগম, রিপ্না বিশ্বাস, মোছাঃ আনোয়ারা বেগম সহ সামাজিক রাজনৈতিক সুধী সমাজের ব্যক্তিগন।






Leave a Reply