1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর থেকে অপহৃত জাহাঙ্গীর আলম নয়দিন পর চৌগাছা থেকে উদ্ধার করলো র‍্যাব

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব-৬-এর সদস্যরা। বুধবার সাড়ে ১১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

অপহৃত জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ফার্মেসি রয়েছে। গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর রোড এলাকায় একটি ইটভাটায় হানা দেয় র‍্যাব সদস্যরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়।

র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান,অপহৃত ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews