1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় আহাদ আলী হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

লোহাগড়ায় আহাদ আলী হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলার চরপাচাইল গ্রামে হত্যা মামলায় দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইতনা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন-তানভীর আহমেদ রুবেল, আজিম সিকদার, নাসিম মুন্সী, ইলিয়াস মুন্সী, মিন্টু ফকির, মিরাজ মুন্সী, দিপু মুন্সী, ইমানুর লস্কার, নান্টু মুন্সী, রতনা খানমসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৩ মার্চ নড়াইলের ইতনা ইউনিয়নের চরপাচাইল গ্রামের আহাদ আলী খান (৫৭) হৃদরোগে বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আহাদ আলীর বড় ভাই আজাদ আলী খান প্রায় আট মাস পর গত ১ ডিসেম্বর নড়াইলের আদালতে চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। আহাদ আলী খানের মৃত্যুর পর তার ভাই আজাদ আলী কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্ত ছাড়াই আহাদ আলীর দাফন হয়েছে। অথচ মৃত্যুর আট মাস পর ষড়যন্ত্র করে আদালতে এ মামলা দিয়েছেন।

বক্তারা আরো বলেন, আজাদ আলী খান গ্রামের সুষ্ঠু সুন্দর পরিবেশ অশান্ত করতে এ মিথ্যা মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীরা বলেন, আশা করছি পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে সঠিক প্রতিবেদন দিবে। গ্রামের শান্ত-শৃঙ্খলা বজায় রাখবে। আমরা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, আট মাস আগের ঘটনায় হঠাৎ করে বাদী হত্যা মামলা দায়ের করেছেন কেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু আদালতে মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে সঠিক প্রতিবদন দেয়া হবে। পুলিশ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews