1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাশিয়ার ভিসা জালিয়াতি: ট্রাভেল এজেন্সির ৪ কর্মকর্তার বিরুদ্ধে যশোরের আদালতে মামলা

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং পাসপোর্ট আটকে রেখে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো. হাসানুজ্জামান। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন ঢাকার বারিধারা এলাকার‘যমুনা ভিসা এক্সপ্রেসের মো.কামরুল হাসান (৩৮), ডিরেক্টর মোহাম্মদ রাহানুল আলম (৩০),ম্যানেজার ইউসুফ আলী (৩৫) ও এজেন্ট সুমন খান (২৮)।

মামলার আরজি সূত্রে জানা গেছে,বাদী হাসানুজ্জামান দীর্ঘ দিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের সূত্র ধরে ঢাকার বারিধারায় অবস্থিত ‘যমুনা ভিসা এক্সপ্রেস’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে তার পরিচয় হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে রাশিয়ার ২ বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার আশ্বাস দেন এবং এর বিনিময়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। চুক্তি অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর বাদী কুরিয়ারের মাধ্যমে তার পাসপোর্ট পাঠান এবং ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে গিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা চলতি বছরের ১৫ জানুয়ারি রাশিয়ার ভিসা সম্পন্ন করে পাসপোর্ট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সময় পার হয়ে গেলেও তারা ভিসা দেননি এবং পাসপোর্ট ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাসপোর্ট ফেরত পেতে হলে আরও ১ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন।

নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট ফেরত না পাওয়ায় বাদীর আবুধাবির রেসিডেন্স ভিসার মেয়াদ জটিলতায় পড়েছেন এবং সেখানে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে আর্থিক ও মানসিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি।

যে কারণে বাদী হাসানুজ্জামান ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় বিচার প্রার্থনা করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews