1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রিকশাচালকের ওপর হামলা ও যুবক আটককে কেন্দ্র করে যশোরে মানববন্ধন

  • বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে এক প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলা এবং মানববন্ধন করার জেরে এক যুবককে অবৈধভাবে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।\

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে টিবি ক্লিনিক এলাকার বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিবন্ধী রিকশাচালক টুটুলের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় গতকাল বিকেলে এলাকাবাসী মানববন্ধন করেন। সেই মানববন্ধনে অংশ নেওয়া রনি নামের এক যুবককে আজ অবৈধভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুখ্যাত সিরাজুর,শহিদুল, সুজন ও ঝন্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন।

এ সময় বক্তারা প্রতিবন্ধী রিকশাচালকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং আটক যুবক রনির দ্রুত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে টিবি ক্লিনিক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews