যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে ২০২২ সালে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছেন সচিব মোঃ আবু সাঈদ। বিজয়ের মাসে তাকে সম্মান জানিয়ে শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কার প্রদান করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
এছাড়াও পূর্বে তিনি ঝিকরগাছা উপজেলার ৯নং হাজিরবাগ ইউনিয়নের সচিব হিসেবে তার কর্মদক্ষতার মূল্যায়ন হিসাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একাধিকবার কর্মের স্বীকৃতি পেয়েছেন এবং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদে যোগদান করার পূর্বে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভোগান্তি থাকলেও বর্তমানে তাকে পেয়ে ঝিকরগাছা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ইতিমধ্যে সে গত ৬অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খাঁন এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের সচিব মোঃ আবু সাঈদ বলেন, আমার দায়িত্ব মেনে আমি যে সম্মানে সম্মানিত হয়েছি, এটার দাবিদার আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল সাধারণ মানুষ। আমি আমার প্রাপ্ত পুরস্কার ইউনিয়নের সকলের প্রতি উৎসর্গ করলাম।সংগ্রহ

Leave a Reply