যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সেবার নামে কথিত স্বেচ্ছাসেবকদের হাসপাতাল ছাড়তে বলেছেন। রুগি ও রোগীর লোকজনদের জিম্মি করে প্রতিদিন এই হাসপাতালে কমপক্ষে নগদ ২০ হাজার টাকার অধিক স্বেচ্ছাসেবকদের পকেটে ঢুকে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক আদেশে সরকারি হাসপাতালগুলে দালাল মুক্ত করার নিদের্শে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ফলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫শ’ শয্যার রুগি থাকায় রাজস্ব ও আউট সোর্সিং কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালনে চরমভাবে হিমশিম খাচ্ছে। তারপরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত কথিত স্বেচ্ছাসেবকদের তার কক্ষে ডেকে হাসপাতাল ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন যখন তখন হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভূমিকা রাখবেন না। ফলে নিজ দায়িত্বে হাসপাতালে থাকতে হবে। তত্ত্বাবধায়কের নির্দেশ পাওয়ার পর কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক নারী পুরুষ পুলিশের ঝামেলা এড়াতে বিগত ৪ মার্চ থেকে হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছে। তবে হাসপাতাল চত্বরে যাদেরকে দেখা যাচ্ছে তারা ভয়ে ভয়ে দায়িত্ব পালন করছে।
হাসপাতালের ওয়ার্ড মাষ্টার জানান, অত্র হাসপাতালে বিগত কয়েক বছর যাবত স্বেচ্ছাসেবক তালিকা অনুযায়ী ১শ’ জনের মতো স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে রোগী ও রোগীর দর্শনাথীদের বিভিন্নভাবে জিম্মি করে নূন্যতম ১শ’ থেকে অধিক পরিমানের টাকা নেওয়ার অভিযোগ উঠায় তাদেরকে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ আসায় তিনি স্বেচ্ছাসেবকদের উপর দায়িত্ব দেওয়া কর্মকান্ড প্রত্যাহার করে নিয়ে রাজস্ব কর্মচারীদের এই দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহন করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, অত্র হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হলেও ৫শ’ বেডের মেডিকেল কলেজের চাপ এই হাসপাতালে। কাগজ কলমে ৫শ’ বেড থাকলেও বাস্তবে না থাকায় আড়াইল শয্যা হাসপাতালে ৫শ’ বেডের রোগী আসেন। যশোর জেলা ছাড়াও মাগুরা,নড়াইল, ঝিনেদা,কুষ্টিয়া জেলা থেকে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসে।
যার জন্য হাসপাতালে ২৫০ শয্যা হলেও প্রতিনিয়ত ৬শ’ থেকে ৮ শ’ রোগীর চাপ থাকে বলে তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত জানিয়েছেন। তিনি এ প্রতিবেদককে আরো জানান, অত্র হাসপাতালে যে জনবল রয়েছে তা অপ্রতুল। আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালের জনবল দিয়ে ৫শ’ বেডের রোগীদের চাপ ঠেকাতে হচ্ছে। যার ফলে জনবলের অভাবে বিভিন্ন সময় দায়িত্ব পালনের সুযোগে তৎকালীন তত্ত্বাবধায়কের মাধ্যমে স্বেচ্ছাসেবক নারী ও পুরুষ ঢুকে পড়েন।
জনবল কম থাকার কারনে স্বেচ্ছাসেবক হয়ে এ পর্যন্ত ১শ’ শতাধিক নারী পুরুষ বিনা বেতনে এই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিল। সম্প্রতি এদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ায় তিনি সেই নির্দেশ মোতাবেক তাদেরকে জানিয়েছেন। তিনি মনে করেন আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে যে পরিমান জনবল প্রয়োজন তা মিলছেনা।
তিনি ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে জনবল চাহিদা চেয়ে অনেকবার পত্র প্রেরণ করেছেন বলে জানান। এখন যশোর সদর আসনের এমপি বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালের জনবলের বিষয়টি দেখবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
তবে আগামীতে মিটিংয়ের মাধ্যমে প্রতিমন্ত্রীকে জনবলের বিষয়টি জানানো হবে।অপর একটি সূত্র বলেছে,হঠাৎ করে স্বেচ্ছাসেবকরা তাদের দায়িত্ব আগের মতো পালন না করায় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উপর চাপ সৃষ্টি হয়েছে।
তবে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের আগের মতো অর্ধিক অর্থ দিতে হচ্ছে না। এ ব্যাপারে যশোরের মানুষ স্বাস্থ্য মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply